ঈদের আনন্দে ভিভো-র বিশেষ ক্যাম্পেইন

আপডেট : ০৭ মে ২০২৬, ০৯:৪৬ এএম

ত্যাগ ও তিতিক্ষার মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিতে দেশের বাজারে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। ঈদের সেরা ডিল, ভিভো-তে ফুল ফিল! শীর্ষক এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের জন্য থাকছে লাকি ড্র-এর মাধ্যমে দামী সব লাইফস্টাইল রিওয়ার্ড এবং নিশ্চিত ইন্টারনেট অফার। গত ৬ মে থেকে শুরু হওয়া এই উৎসবমুখর অফারটি চলবে আগামী ২৮ মে, ২০২৬ পর্যন্ত।

ক্যাম্পেইনের মূল আকর্ষণ হিসেবে রাখা হয়েছে একটি এক্সক্লুসিভ লাকি ড্র। নির্দিষ্ট মডেলের ভিভো স্মার্টফোন কিনলেই গ্রাহকরা এই ড্র-তে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এবারের গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে একটি পোর্টেবল পাওয়ার স্টেশন। এছাড়াও সৌভাগ্যবান বিজয়ীদের জন্য থাকছে ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, ডব্লিউ১ এসই স্মার্টওয়াচ, রিরো এস৯০ পাওয়ার ব্যাংক এবং দুই বছরের ওয়ারেন্টি সুবিধা। মূলত গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও আনন্দময় করতেই এই প্রিমিয়াম উপহারগুলো নির্বাচন করা হয়েছে।

অফারটি মূলত ভিভোর নির্দিষ্ট কিছু জনপ্রিয় মডেলের ওপর কার্যকর হবে। ভিভো ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৭০ এফই, ভি৭০ এবং এক্স৩০০ প্রো এই স্মার্টফোনগুলো কিনলেই মিলবে লাকি ড্র-তে অংশগ্রহণের কুপন। এর মধ্যে যারা ভিভো ওয়াই৩১ডি মডেলটি কিনবেন, তারা নিশ্চিত উপহার হিসেবে পাবেন একটি ডব্লিউ১ এসই স্মার্টওয়াচ। একইসাথে তারা লাকি ড্র-এর মাধ্যমে বড় পুরস্কার জেতার সুযোগও পাবেন, যা ঈদের কেনাকাটায় যোগ করবে বাড়তি উন্মাদনা।

ডিজিটাল কানেক্টিভিটি বাড়াতে গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে বিশেষ ডেটা অফার দিচ্ছে ভিভো। ওয়াই০৫, ওয়াই১১ডি, ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৬০ লাইট, ভি৭০ এফই এবং ভি৭০ মডেলের স্মার্টফোন কিনলেই গ্রাহকরা পাবেন ৭ দিন মেয়াদী ৫ জিবি ইন্টারনেট একদম ফ্রি। এছাড়া মাইজিপি অ্যাপের মাধ্যমে ২৯৮ টাকায় ৪০ জিবি (৩০ দিন) এবং ৯৯ টাকায় ১০ জিবি (৭ দিন) ইন্টারনেট প্যাকের বিশেষ অফার পাওয়া যাবে। নতুন ভিভো হ্যান্ডসেট থেকে মাইজিপি অ্যাপে লগইন করলে আগামী ৬ মাস পর্যন্ত একাধিকবার এই সুবিধা নেওয়া যাবে।

দেশব্যাপী ভিভোর সকল অনুমোদিত আউটলেটে এই অফারটি পাওয়া যাচ্ছে। ভিভো কর্তৃপক্ষ জানায়, উদ্ভাবনী প্রযুক্তির স্মার্টফোনের পাশাপাশি আকর্ষণীয় উপহার ও শক্তিশালী কানেক্টিভিটি সুবিধা নিশ্চিত করার মাধ্যমেই তারা গ্রাহকদের ঈদের উৎসবকে আরও স্মরণীয় করে তুলতে চান। ত্যাগের এই উৎসবে গ্রাহকদের হাতে সেরা প্রযুক্তি পৌঁছে দেওয়াই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত