নরসিংদীতে এক দিনে ৩ জনের মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ মে ২০২৬, ০৮:০১ এএম

নরসিংদীতে পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেলাব, রায়পুরা ও মাধবদী থানা এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে ধানক্ষেত থেকে এক যুবকের, রেললাইনের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ এবং একটি ভাড়া বাসা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে বেলাব উপজেলার বেলাব-শিবপুর সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে রিয়াজুল ইসলাম আপন মিয়া (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার বাজনাব গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। ট্রলি চালানোর পাশাপাশি কাঠমিস্ত্রির কাজ করতেন তিনি।

এদিকে দুপুরে মাধবদী থানার মনোহরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে সাইফুল ইসলাম ভুঁইয়া (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইফুল ইসলাম ভুঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী এলাকার রামচন্দ্রদী গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে মনোহরপুর বোর্ড স্কুলসংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন। অন্যদিকে সকালে ঢাকান্ডচট্টগ্রাম-সিলেট রেলপথের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশন-সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয়ের প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত