পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার ঘটনায় পটুয়াখালী জেলা মহিলা দলের সদস্য হেলানা খানমকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) জেলা মহিলা দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমা ও সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা সিদ্ধান্তটি অনুমোদন করেন।
এর আগে একই ঘটনায় দুমকি উপজেলা যুবদলের দুই নেতা আহসান ফারুক ও সুলতান শওকত হোসেনকে বহিষ্কার করা হয়। এছাড়া বিএনপির দুমকি উপজেলা শাখার কোষাধ্যক্ষ বশির উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজীকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার সকালে পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে ভিসি ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ অন্তত ১০ জন আহত হন। আন্দোলনকারীদের অভিযোগ, বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে হামলা চালায়।
করের আওতায় আসছে মোটরসাইকেল ও অটোরিকশা