ব্রাহ্মণবাড়িয়া মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১২ মে) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে কোনো এক সময় শহরের পূর্ব মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় মিছিল করেন তারা।
ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগ নেতা লিমন আল স্বাধীনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
এ সময় জাতীয় পতাকা হাতে লিমন আল স্বাধীন প্রকাশ্যে শ্লোগান দিলে তার সমর্থকরা পাল্টা শ্লোগান দেন। মিছিলে মাথায় সাদা ক্যাপ পড়ে ৫০-৬০ জন নেতাকর্মী অংশ নেন।
সকাল পৌনে ১১টায় ছাত্রলীগের নেতা লিমন আল স্বাধীন তার ফেইসবুক আইডিতে ৪৭ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন। সেখানে মিছিলকারীরা জয়বাংলা জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন শ্লোগান দেন।
লিমন আল স্বাধীন ছাত্রলীগের মিছিলের ভিডিও পোস্ট করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে।
কাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু