এইচভিএসি-আর ও কোল্ড চেইন প্রদর্শনীতে আধুনিক কুলিং প্রযুক্তি দেখাল হায়ার বাংলাদেশ

আপডেট : ১৪ মে ২০২৬, ১০:০৪ পিএম

হায়ার বাংলাদেশ ১১তম HVAC-R & Cold Chain Exhibition ২০২৬-এ অংশ নিয়েছে। যা দেশের অন্যতম বৃহৎ এয়ার কন্ডিশনিং, রেফ্রিজারেশন ও কোল্ড চেইন শিল্পভিত্তিক আন্তর্জাতিক প্রদর্শনী। এ প্রদর্শনীর মাধ্যমে হায়ার বাংলাদেশ বাণিজ্যিক ও আবাসিক ব্যবহারকারীদের জন্য তাদের সর্বাধুনিক ক্লাইমেট কন্ট্রোল ও কুলিং প্রযুক্তি প্রদর্শন করছে। 

প্রদর্শনীতে দর্শনার্থীরা অত্যাধুনিক ভিআরএফ সিস্টেম, কমার্শিয়াল চিলার, লাইট কমার্শিয়াল এয়ার কন্ডিশনার (এলসিএসি), স্মার্ট রেসিডেন্সিয়াল এয়ার কন্ডিশনার (আরএসি), ওয়াটার হিটার এবং ওয়াটার পিউরিফায়ারসহ বিভিন্ন আধুনিক ক্লাইমেট কন্ট্রোল ও কুলিং সলিউশন ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন, যা বাণিজ্যিক ও আবাসিক উভয় ক্ষেত্রে ব্যবহারের জন্য উপযোগী।

লাইট কমার্শিয়াল এয়ার কন্ডিশনার ক্যাটাগরিতে হায়ার বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে নতুন SenseCool Inverter Cassette AC Series, যেখানে রয়েছে ওয়াইফাই, ইউভিসি প্লাস টেকনোলোজি এবং অন্যান্য আধুনিক ফিচার। পাশাপাশি বড় বাণিজ্যিক স্থাপনার জন্য Convertible Ceiling Type AC সলিউশনও প্রদর্শন করা হচ্ছে, যা অফিস, শোরুম ও বিভিন্ন ব্যবসায়িক স্থাপনার জন্য উপযোগী।

রেসিডেন্সিয়াল এয়ার কন্ডিশনার ক্যাটাগরিতে হায়ার বাংলাদেশ প্রদর্শন করছে তাদের লেটেস্ট Gravity AI Series, UltimateCool T3 Series এবং PuriCool Series। এসব সিরিজে মিলছে Heavy-Duty কুলিং পারফরম্যান্স, প্রিমিয়াম ডিজাইন, AI-ভিত্তিক স্মার্ট কমফোর্ট এবং স্বাস্থ্যকর বাতাসের অভিজ্ঞতা। পাশাপাশি প্রদর্শিত হচ্ছে হায়ারের CK3 Series Water Heater এবং আধুনিক Water Purifier প্রযুক্তি, যা দৈনন্দিন জীবনে নিরাপদ ও আরামদায়ক ব্যবহারের অভিজ্ঞতা নিশ্চিত করে।

প্রদর্শনীতে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মি. ওয়াং শিয়াংজিং, HVAC প্রোডাক্ট ডিরেক্টর মি. ভিক্টর ঝাও, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মি. আশরাফুল আলম, এসি প্রোডাক্ট গ্রুপ হেড মি. মুহাম্মদ মুনিম এবং মি. ইয়াং আইগুও।

অনুষ্ঠানে মি. ওয়াং বলেন, বাংলাদেশের বাজারে বিশ্বমানের কুলিং সলিউশন পৌঁছে দিতে হায়ার এয়ার সলিউশন সেগমেন্টে ধারাবাহিকভাবে উদ্ভাবন ও ইকোসিস্টেম উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আধুনিক কুলিং প্রযুক্তি এবং উন্নত গ্রাহক অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশে শীর্ষস্থানীয় এয়ার কন্ডিশনার ব্র্যান্ড হওয়ার লক্ষ্য নিয়ে হায়ার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

হায়ার বাংলাদেশ দেশের গ্রাহকদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত