ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

আপডেট : ১৫ মে ২০২৬, ০৮:০৯ এএম

রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের শফিকুল ইসলাম খান মিল্টন, অ্যাডভোকেট শিমুল বিশ্বাস, এমপি। ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি দ্বিতীয় সভা।

বৈঠক সূত্র জানায়, সভায় সংশ্লিষ্ট মন্ত্রীরা জানান, প্রধানমন্ত্রী, মন্ত্রীরা ট্রাফিক সিগন্যাল মেনে চলায় অন্যদের মধ্যে অনেকটা শৃঙ্খলা এসেছে। পাশাপাশি এদিকে রাজধানী ঢাকার সড়কগুলোতে যানবাহনের আইন লঙ্ঘন শনাক্ত করতে এআই-প্রযুক্তির ক্যামেরা স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নতুন এ ব্যবস্থা চালুর পর সড়কগুলোতে চালকদের আচরণের পরিবর্তন ধরা পড়ছে। রাজধানীর প্রধান মোড়গুলোতে গাড়ি ও মোটরসাইকেল চালকদের জন্য সতর্ক থাকা এখন আর ইচ্ছার বিষয় নেই। সিগন্যাল লাল হওয়ার সঙ্গে সঙ্গে থেমে যাচ্ছে মোটরসাইকেল, প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা। অনেকক্ষেত্রে জেব্রা ক্রসিংয়ের আগেই গাড়ি থামিয়ে দিচ্ছেন চালকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত