ব্যতিক্রম কেবল পরীমনি

আপডেট : ১৭ মে ২০২৬, ০৭:৪১ এএম

বিতর্ক দিয়েই শুরু হয়েছে চিত্রনায়িকা পরীমনির চলচ্চিত্র যাত্রা। সিনেমা মুক্তির আগেই নিজের রূপ-সৌন্দর্য দিয়ে চলচ্চিত্রমহলে নজর কাড়েন এই অভিনেত্রী। এরপর সিনেমায় অভিষেক হলে শুরু থেকেই ফ্লপের তালিকায় নাম ওঠে তার। তবে সিনেমা ব্যবসা করুক বা না করুক আকর্ষণীয় সৌন্দর্য, শারীরিক গঠন, মিষ্টি হাসিতে মাত করে দেন লাখো দর্শকের হৃদয়।

পাশাপাশি সাহসী কথাবার্তা, একাধিক বিয়ে-বিচ্ছেদ, মাদককাণ্ডসহ নানা কারণে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন এই নায়িকা। অনেকদিন এই অভিনেত্রীর হাতে কোনো কাজ না থাকলেও সোশ্যাল মিডিয়ায় পরীমনি মানেই যেন ইউজারদের দৃষ্টি কেড়ে নেওয়া। তিনি কোনো ছবি কিংবা লেখা পোস্ট করলেই লাইক-কমেন্টের হিড়িক পড়ে যায়। এমনকি তিনি যদি কেবল লেখেন, ‘ইস’, সেখানেও রহস্য খুঁজে বেড়ান সবাই। বিনোদন সাংবাদিকরাও যেন প্রতিনিয়ত চোখ বোলান তার ফেসবুক অ্যাকাউন্টে। কিছু একটা পেলেই খবরের শিরোনাম হয়ে যান পরী। এদিকে, ব্যক্তিগত বিতর্ককে পাশ কাটিয়ে পরীর রূপের প্রশংসা করেন অনেক জনপ্রিয় নায়িকারাও। সিনিয়র-জুনিয়র অনেক নায়িকার সঙ্গে কথা বললে অবলীলায় পরীর প্রশংসা করেন কোনো রকম কার্পণ্য ছাড়াই। যদিও এগুলো প্রকাশ করতে মানা করেন তারা।

এরই মধ্যে পরীমনির নিজস্ব মুখশ্রী ও ফিটনেসের প্রশংসা করে সাহসী এক মন্তব্য করে বসলেন চিত্রনায়িকা তমা মির্জ। একটি টিভি অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের কসমেটিক ট্রিটমেন্ট ও প্লাস্টিক সার্জারি নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি। তমার দাবি, বর্তমান সময়ের অধিকাংশ তারকাই অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করান এবং পরীমনি ছাড়া সবার চেহারাতেই সার্জারির ছাপ রয়েছে। বলা চলে পরী একজন রিয়েল বিউটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত