লেবাননের একাধিক এলাকায় ইসরায়েলি হামলায় নিহত ১৯

আপডেট : ২১ মে ২০২৬, ০২:৩৪ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে ১৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়াও আহত হন আরও অনেকে।

বৃহস্পতিবার (২১ মে) দক্ষিণাঞ্চলের তুলিন শহরের উপকণ্ঠে একটি বড় ধরনের বিমান হামলা চালানো হয়েছে। খবর আলজাজিরা।

এছাড়া রাতভর কফার দৌনিন, ফ্রুন, সারবিন এবং তাইর দেব্বা শহরেও হামলার ঘটনা ঘটেছে। দক্ষিণ লেবাননের আল-নুমাইরিয়াহ শহরের আশপাশের এলাকাতেও ইসরায়েলি হামলা আঘাত হেনেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে দেইর কানুন শহরের একটি বাড়িতে চালানো একক হামলায় তিন শিশু, চার নারীসহ ১০ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী হতাহতের ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত