এসএসসি পরীক্ষার্থীকে নির্যাতন

আপডেট : ২৩ মে ২০২৬, ০৭:৪৭ এএম

নড়াইলের লোহাগড়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে জোর করে তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে তিন বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় লোকলজ্জার ভয়ে পরীক্ষার্থী হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। গত বৃহস্পতিবার উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তিন বখাটে পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রী গত বৃহস্পতিবার দুপুরে এসএসসির ব্যবহারিক পরীক্ষার খাতা বিদ্যালয়ে জমা দিয়ে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে মঙ্গলহাটা গ্রামের রায়হান শেখ, তামিম মোল্যা ও রমজান মোল্যা তাকে তুলে নিয়ে যায়। একপর্যায়ে বিবস্ত্র করে তারা মোবাইলে ভিডিও ধারণ করে।

পরিবারের অভিযোগ, বখাটে রায়হান, তামিম ও রমজান তাদের মেয়েকে জোর করে তুলে নিয়ে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ ও টাকা দাবি করে। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া ওই শিক্ষার্থী বাড়ি ফিরে বিষয়টি মাকে জানায়। পরে সন্ধ্যার দিকে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত