ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৩ মে ২০২৬, ০২:৪৩ পিএম

দিনাজপুর জেলার রাণীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।  এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ এবং ট্রাকের হেলপারকে আটক করা হয়।

শনিবার (২৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘোড়াঘাট আফসারাবাদ কলোনি এলাকার সমেশ উদ্দিনের ছেলে কাইয়ুম মিয়া (২০), মগলিশপুর এলাকার সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৫) ও নুরপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে আলামিন (১৫)।  

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। পরবর্তীতে অপর দুই আরোহীকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে। একইসঙ্গে ট্রাকের হেলপারকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত