ঈদের ছুটি শেষে শেয়ারবাজার খুলবে ১ জুন

আপডেট : ২৬ মে ২০২৬, ০৭:৫৯ এএম

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে দেশের শেয়ারবাজারে সাত দিনের ছুটি শুরু হয়েছে। ছুটি শেষে আগামী ১ জুন যথারীতি লেনদেন কার্যক্রম শুরু হবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি আদেশ অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জেরে (ডিএসই) আসন্ন ঈদুল আজহার ছুটিতে শেয়ারবাজারের কার্যক্রম বন্ধ থাকবে। গতকাল ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে সব ধরনের অফিস ও ট্রেডিং কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ১ জুন থেকে নিয়মিত সময়সূচি অনুযায়ী পুনরায় অফিস ও ট্রেডিং কার্যক্রম শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত