ভোমরা স্থলবন্দরের কার্যক্রম সাত দিন বন্ধ

আপডেট : ২৬ মে ২০২৬, ০৮:০০ এএম

আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানির বাণিজ্যিক কার্যক্রম টানা সাত দিন জন্য বন্ধ থাকবে। গতকাল সোমবার থেকে আগামী ৩১ মে পর্যন্ত বাংলাদেশ-ভারতের মধ্যে এ বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের ভিসাধারীরা চলাচল স্বাভাবিক থাকবে। উভয় দেশের বন্দর সংশ্লিষ্টদের আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটিতে বন্দরের পণ্য পরিবহন, লোড-আনলোড ও সংশ্লিষ্ট অভ্যন্তরীণ কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ থাকবে। সংশ্লিষ্টরা জানান, ঈদ উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সুবিধা বিবেচনায় রেখেই সোমাবার থেকে আগামী ৩১ মে রোববার পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত