রূপায়ণ সিটি উত্তরায় আনন্দঘন ঈদুল আজহা উদযাপন

আপডেট : ০১ জুন ২০২৬, ০৭:১৩ এএম

রূপায়ণ সিটি উত্তরায় আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৭টায় রূপায়ণ সিটি উত্তরার ফরিদা বেগম জামে মসজিদ এবং ছাবেদ আলী খাঁন জামে মসজিদে পৃথক দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

নামাজ শেষে উৎসবমুখর পরিবেশে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে ত্যাগের মহিমায় পশু কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। আয়োজনজুড়ে ছোট-বড় সবাই ঈদের আনন্দ ভাগ করে নেন।

রূপায়ণ সিটি উত্তরা বাংলাদেশের প্রথম মেগা গেটেড কমিউনিটি হিসেবে আধুনিক নাগরিক সুবিধার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আয়োজনের জন্য সুপরিচিত। ঈদুল আজহার এই আয়োজন তারই অংশ, যা কমিউনিটির বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ, সম্প্রীতি ও একতার বন্ধন আরও সুদৃঢ় করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত