ধর্ষণচেষ্টার অভিযোগে ওয়ার্ডবয় আটক

আপডেট : ০১ জুন ২০২৬, ০৭:১৪ এএম

রাজধানীর ডেমরায় একটি বেসরকারি হাসপাতালে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওয়ার্ড বয়কে আটক করেছে পুলিশ। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে উত্তেজিত জনতা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। গত শুক্রবার ডেমরার সারুলিয়া ‘শামসুল হক জেনারেল হাসপাতালে’ এ ঘটনা ঘটে। এ ঘটনার রাতে ভুক্তভোগী শিশুর বাবা ডেমরা থানায় মামলা করেন।

পুলিশ জানায়, অভিযুক্ত নুর নবী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সিন্নিরচর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শামসুল হক জেনারেল হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন। ধর্ষণের চেষ্টার  ভিডিও ভাইরাল হলে স্থানীয়রা নুর নবীকে আটক করেন। তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত