গজারিয়ায় পরিবেশ নিয়ে মতবিনিময় সভা

আপডেট : ০১ জুন ২০২৬, ০৭:১৮ এএম

‘নদী বাঁচলে বাঁচবে দেশ, নদীমাতৃক বাংলাদেশ’ এই সেøাগানে গতকাল রবিবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নদী খাল ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি সাহাদাত পারভেজের নির্দেশনায় আজিজুল হক পার্থর সভাপতিত্বে বক্তব্য রাখেন আক্তারুজ্জামান শিকদার, দেওয়ান হারুন অর রশিদ, মোয়াজ্জেম হোসেন মাসুদ, কাজী মো. আতাউর রহমান, আসাদুজ্জামান টিপু, কামাল হোসেন প্রধান, আলমগীর হোসেন মিয়া, শফিকুল ইসলাম, সোহেল রানা, তারেক রহমান, ওয়াজকুরনী বিপুল প্রমুখ।

আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গজারিয়ায় গণসচেতনতা র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুম খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত