বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৭:০৫ এএম

রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হুসাইন শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উত্তর মুগদার ৫৮/১১ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি ওই বাসায় একা থাকতেন। মুগদা থানার এসআই বোরহান বলেন, মরদেহ থেকে গন্ধ বের হওয়ায় বাসার মালিক পুলিশে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পায়। দুই-তিন দিন আগে ওই কর্মকর্তা মারা গেছেন। ঈদের দিন বাসার মালিকের সঙ্গে ওই কর্মকর্তার কথা হয়। এরপর থেকে আর কথা হয়নি। ধারণ করা হচ্ছে, এরপর তিনি মারা গেছেন। প্রাথমিকভাবে ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত