অংশীজনরা চাইলে আগামী এসএসসি পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মন্ত্রণালয়ের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ৭ জানুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হতে পারে। তবে পরীক্ষা এগিয়ে আনায় সামাজিক মাধ্যমে সমালোচনা হয়। গতকাল মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘রোজার কারণে এ পরীক্ষা এক মাস এগিয়ে আসছে। তা না হলে আমরা চেয়েছিই ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নিতে। এখন আবার শুনছি রোজার পরে এটা শেষ করার কথা। আমরা তো
স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ করেই কাজ করছি।’
৭ জানুয়ারি পরীক্ষা নিয়ে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘পাবলিক অপিনিয়ন যদি হয়, আবারও আমরা বসতে পারি। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দেশের সিংহভাগ মানুষের সম্পৃক্ততা রয়েছে এবং বর্তমান সরকার জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।
