গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ‘সন্দেহজনক’ হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৪৩ জনের। সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামজনিত মৃত্যু হয়েছে ৬১০ শিশুর। এর মধ্যে হামে ৯১ এবং সন্দেহজনক হামে ৫১৯ শিশুর মৃত্যু হয়। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অধিদপ্তরে তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ৫ জুন সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৭৬ হাজার ৮৭৬ জন। এদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০৩ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ২৮৭ জন। এ ছাড়া সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৮ হাজার ১৫৪ জন।
অধিদপ্তরে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ঢাকা বিভাগের ৪ জন এবং একজন সিলেটের।
