ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব হাসামদিয়া এক্সপ্রেসওয়ে সার্ভিস সড়কে ভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে ভ্যানচালক আহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতকে উদ্ধার করে এবং ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
নিহতর বাড়ি ভাঙ্গা উপজেলার পৌরসভার চৌধুরীকান্দা গ্রামের মৃত মুনসুর মোল্লার পুত্র তোরাপ মোল্লা (৪০)।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে অপর এক যাত্রীবাহী ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ভ্যানচালক আহত হন। আমরা ঘাতক গাড়িটি জব্দ করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শান্তিচুক্তির খবরে তেলের দামে ব্যাপক দরপতন