অবৈধভাবে ইতালি গেলে বের করে দেওয়া হবে: দূতাবাস 

আপডেট : ১৫ জুন ২০২৬, ১০:৪১ পিএম

অবৈধভাবে লিবিয়া বা অন্য যেকোনো ট্রানজিট দেশ থেকে আসা অভিবাসীদের আর ইতালির ভূখন্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। এমন ব্যক্তিদের ইতালি সরকার দেশটি থেকে বের করে দেবে। ঢাকায় ইতালি দূতাবাস সোমবার (১৫ জুন) সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ বিষয়টি জানিয়েছে। 

দূতাবাস জানায়, নতুন ইউরোপীয় আশ্রয় ও অভিবাসন বিধিমালা গত ১২ জুন থেকে কার্যকর হওয়ায় অবৈধভাবে ইতালিতে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তটি কঠোরভাবে বলবৎ করা হয়েছে। অবৈধভাবে আসা ব্যক্তিদের পক্ষে ইতালিতে থাকা এবং কাজ করা সম্ভব হবে না। তাদের সীমান্তে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হবে। 

নতুন এই বিধিমালার আলোকে, ইতালিতে যেতে ইচ্ছুক বাংলাদেশের  অভিবাসীদের উদ্দেশে দেওয়া বার্তায় দূতাবাস বলেছে: মিথ্যা প্রতিশ্রুতি দেয়, এমন পাচারকারী এবং অপরাধী চক্রের হাতে নিজেকে সঁপে না দেবেন না। 

দূতাবাস জানায়, ইতালিতে বৈধ অভিবাসন সম্ভব। তবে স্বেচ্ছায় অর্থ দিয়ে ইতালিতে পাচার হতে চাওয়ার অর্থ পাচারকারীদের সহযোগী হয়ে যাওয়া, যা একটি অপরাধ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত