শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’

আপডেট : ১৫ জুন ২০২৬, ১১:১২ পিএম

শাওমি বাংলাদেশের বাজারে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন শাওমি ১৭টি উন্মোচন করেছে। উন্নত ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সমন্বয়ে ডিভাইসটি প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ হলো এর লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরা সিস্টেম। এতে রয়েছে লাইকা সামিলুক্স অপটিক্যাল লেন্সযুক্ত ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। পাশাপাশি ১২০এক্স এআই আল্ট্রা জুম সুবিধাসম্পন্ন ৫০ মেগাপিক্সেলের লাইকা ৫এক্স টেলিফটো ক্যামেরা দূরের বস্তুরও স্পষ্ট ছবি ধারণে সক্ষম। ছবি ও ভিডিও ধারণকে আরও প্রাণবন্ত করতে যুক্ত করা হয়েছে ‘লাইভ মোমেন্ট’ ও ‘স্টেজ মোড’ ফিচার।

ডিসপ্লের ক্ষেত্রে শাওমি ১৭টিতে রয়েছে ৬.৫৯ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড স্ক্রিন, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ৩,৫০০ নিটস পিক ব্রাইটনেসের ফলে উজ্জ্বল সূর্যালোকেও কনটেন্ট স্পষ্ট দেখা যায়। এছাড়া টিইউভি রেইনল্যান্ড-সার্টিফায়েড আই কমফোর্ট প্রযুক্তি দীর্ঘসময় ব্যবহারে চোখের চাপ কমাতে সহায়তা করে।

পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০-আল্ট্রা প্রসেসর এবং শাওমি হাইপারওএস। ফলে গেমিং, মাল্টিটাস্কিং ও দৈনন্দিন ব্যবহারে পাওয়া যাবে দ্রুত ও মসৃণ অভিজ্ঞতা। এ ছাড়া শাওমি হাইপারএআই, গুগল জেমিনি ইন্টিগ্রেশন এবং ‘সার্কেল টু সার্চ’ সুবিধাও রয়েছে। ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি একবার চার্জে সর্বোচ্চ ১.৫৭ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ভায়োলেট, ওপাল হোয়াইট ও ব্ল্যাক এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে শাওমি ১৭টি। বাংলাদেশের বাজারে ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯,৯৯৯ টাকা।

আরও বিস্তারিত জানতে, https://www.mi.com/bd/  ভিজিট করুন বা শাওমি বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/XiaomiBangladesh  ফলো করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত