যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি যেভাবে কার্যকর হবে

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৫:৪৫ এএম

চলমান যুদ্ধ শেষ করার একটি চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ঐতিহাসিক এই উদ্যোগের মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে পাকিস্তান। দেশটির মতে শুক্রবার সুইজারল্যান্ডে ওই চুক্তি স্বাক্ষরিত হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, উভয় পক্ষই সকল সামরিক অভিযানের অবিলম্বে ও স্থায়ী সমাপ্তি ঘোষণা করেছে।

উভয় পক্ষই জানিয়েছে যে, শুক্রবার সুইজারল্যান্ডে যুদ্ধ সমাপ্তি সংক্রান্ত সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হবে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবদি বলেছেন, এরপর স্মারকলিপিটি প্রকাশ করা হবে।

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই জানায় যে, সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হওয়ার সাথে সাথেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হবে এবং ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেয়া শুরু হবে।

যুক্তরাষ্ট্র-ইরান আরও বলেছে, আগামী ৬০ দিন ধরে বিরোধের আরও কঠিন ক্ষেত্রগুলো-বিশেষ করে ইরানের পারমাণবিক ইস্যু এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা-নিয়ে আলোচনা চলবে।

এদিকে, মার্কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুক্রবার হরমুজ প্রণালি পুনরায় খুলে যাবে এবং তিনি ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়ারও নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হওয়ার পর হরমুজ প্রণালি সকল বাণিজ্যিক জাহাজের জন্য পুনরায় খুলে দেয়া হবে। 
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত