ঢাকার মঞ্চে গান গাইতে আসছেন ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘দি অনুপম রায় ব্যান্ড’ নিয়ে হাজির হবেন তিনি। শ্রোতাদের জন্য এটি হতে যাচ্ছে স্মরণীয় সংগীত সন্ধ্যা।
সিলন টি এই বিশেষ কনসার্টের পৃষ্ঠপোষকতা করছে। দীর্ঘদিন ধরেই সিলন বাংলাদেশের সংগীত, সংস্কৃতি ও সৃজনশীল আয়োজনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এর আগে ২০২৫ সালে বিশ্বখ্যাত ‘জাল ব্যান্ড’ ও ‘ওয়ারফেজ’-এর লাইভ কনসার্টে টি পার্টনার হিসেবে ছিল তারা। এছাড়া চলতি বছরের মার্চে তিন দিনব্যাপী ‘রিকশা ফেস্টিভ্যাল’ এবং ‘ঢাকা ফ্যাশন ফেস্টিভাল’-এর মতো সৃজনশীল আয়োজনেও মুখ্য ভূমিকা পালন করে ব্র্যান্ডটি।
সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার তারা ঢাকার শ্রোতাদের জন্য অনুপম রায়ের এই সুরের সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে।