চলে গেলেন অলিভার ট্রি

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৬:৫৬ এএম

ভয়াবহ এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী, গীতিকার ও ইন্টারনেট ব্যক্তিত্ব অলিভার ট্রি। ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে যে ৬ জন নিহত হন, তার মধ্যে ৩২ বছর বয়সী এই শিল্পীও ছিলেন। ব্রাজিলের বিমান নিরাপত্তা কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

ব্যতিক্রমী সংগীত, অদ্ভুত রসবোধ ও বাটি আকৃতির চুলের কাটের জন্য বিশ্বজুড়ে আলাদা পরিচিতি ছিল অলিভার ট্রির। ২০১৬ সালে ‘হোয়েন আ’ম ডাউন’ গানটি ভাইরাল হওয়ার পর আটলান্টিক রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। এরপর ‘এলিয়েন বয়’, ‘লাইফ গো অন’ ও ‘মিস ইউ’ গানগুলোর মাধ্যমে টিকটকসহ বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পান। স্পটিফাইয়ে বিলিয়নবার স্ট্রিম হওয়া এই তারকা নিজের চতুর্থ স্টুডিও অ্যালবামের বিশ্বসফরে থাকা অবস্থায় লাতিন আমেরিকায় এই দুর্ঘটনার শিকার হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত