মৌনি রায়

নারী বন্ধুরা আমাকে ভেঙে পড়তে দেয়নি

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৬:৫৫ এএম

মুখ খুললেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। সাবেক স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাকে নিয়ে নানা গুঞ্জন ছড়াচ্ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌনি জানান, নিজেকে নিয়ে শোনা সবচেয়ে বড় গুজবটি হলো, তিনি নাকি ‘সমকামী’।

ইউটিউবে মনিকা শর্মার একটি চ্যাট শোতে হাজির হয়ে মৌনি এই মন্তব্য করেন। বলিউডে তাকে নিয়ে ছড়ানো সবচেয়ে বড় রিউমার কোনটি? জানতে চাওয়া হলে কোনো দ্বিধা ছাড়াই তিনি উত্তর দেন, ‘ওহ, আমি নাকি সমকামী!’ গত মে মাসে সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা দেওয়ার মাত্র কয়েক সপ্তাহের মাথায় এমন মন্তব্য করলেন এই অভিনেত্রী।

২০২২ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মৌনি ও সুরজ। বিচ্ছেদ পরবর্তী কঠিন সময় প্রসঙ্গে ৪০ বছর বয়সী এই তারকা বলেন, ‘আমি ভাগ্যবান যে পরিবার ও বন্ধুরা সবসময় পাথরের মতো আমার পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে নারী বন্ধুদের অবদান অনেক, যারা আমাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত