৫২ পতাকায় বর্ণিল সড়ক

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:০০ এএম

ফুটবল বিশ্বকাপ উন্মাদনার ছোঁয়া লেগেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের কোনাবাখাই পেঁচপাড়া নতুনবাজার সড়কে। ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করা ৪৮টি দেশের পতাকাসহ মোট ৫২টি পতাকা দিয়ে সাজানো হয়েছে এ সড়ক। ইতিমধ্যে ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে সড়কটি।

কোনাবাখাই পেঁচপাড়া নতুনবাজার সড়কে গিয়ে দেখা যায়, দুই পাশে উড়ছে ব্রাজিল, আর্জেন্টিনাসহ নানা দেশের জাতীয় পতাকা।

ফুটবলপ্রেমী মনিরুজ্জামান সোহাগ বলেন, ‘বিশ্বকাপ মানে একটি ভিন্ন আয়োজন, একটু ব্যতিক্রমী কিছু করা। এখানে আমরা আমাদের দেশের দুটি ও ফিফার দুটি এবং বিশ্বকাপে অংশগ্রহণ নেওয়া দেশগুলোর পতাকাসহ ৫২টি পতাকা দিয়ে সড়কটি সাজানোর চেষ্টা করেছি। একই সঙ্গে রাতে বড় পর্দায় খেলা দেখার জন্য টেলিভিশন ও প্রজেক্টরের ব্যবস্থা করেছি।’

স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, বিশ্বকাপ উপলক্ষে আমাদের গ্রামে এটি একটি ভিন্ন আয়োজন। এতে করে যুবসমাজের মধ্যে আলাদা একটি অনুভূতি কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত