জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন পালিত হয়েছে। জন্মদিনের উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজধানীর মহাখালী টি এন্ড টি মহিলা কলেজ মিলনায়তনে আয়োজন করা হয় কোরআন খতম, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ঔষধ বিতরণ, পথ শিশুদের মাঝে বিতরণ এবং গাছের চারা রোপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এছাড়াও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাঁকন, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার কুয়াশা উমায়ুন চৌধুরী, সাংবাদিক হাফিজ আল আসাদ সাইদ খান উপস্থিত ছিলেন।
এর বাইরে যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার গালিব হাসান, ডক্টরস এসবিয়েশন অব বাংলাদেশ ড্যাবের যুগ্ম মহাসচিব ডাক্তার ফারুক আহমেদ, ড্যাব এর আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, ড্যাব এর সহ প্রচার সম্পাদক ডা. ইকরামুল ইসলাম সৌরভ, ডাক্তার মেহেদী হাসান, সরকারি মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. তানজিম রুবায়েদ আফিফ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য মাহমুদুল হাসানসহ তিনটি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ড. আব্দুল মঈন খান প্রধান অতিথির বক্তৃতায় শিশুদের উদ্দেশ্যে বলেন, ডা. জুবাইদা রহমান আপন মেধায় এবং মননে উদ্ভাসিত এক মহীয়সী নারী। তিনি এ জন্মদিনের আরম্বরতা বা জাঁকজমক আয়োজন সমর্থন করেন না। একটা জুবায়দা রহমান মেধাবী প্রজন্ম তৈরিতে সব সময়ই জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ এবং রাষ্ট্র গঠনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ছায়া সঙ্গী হিসেবে নিরলস কাজ করে যাচ্ছেন। আজকের এই জন্মদিনেও সেটাই প্রতিফলিত হয়েছে।
পরে ড. আব্দুল মঈন খান কলেজ মাঠে অতিথিদের সঙ্গে নিয়ে নিম গাছ রোপন করেন। পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। পরে হাফেজ ও পথশিশুদেরকে মধ্যাহ্ন ভোজ পরিবেশন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
উল্লেখ্য জন্মদিনের উপলক্ষে সব ধরনের আরম্বরতা পরিহার করে জনহিত কর এবং দেশের কল্যাণমূলক কাজকেই উৎসাহিত করেন ডা. জুবাইদা রহমান।
এছাড়াও ডা.তানজীন রুবাইয়াত আফিফ, ডা.মেহেদী হাসান শুভ, ডা.রাসেল হোসেন, ডা.ইকরামুল হাসান সৌরভ, ডা.রিয়াদ মোহাম্মদ, ডা.মাহিদুল হক মাহিন, ডা.জহুরুল ইসলাম, ডা.কাইয়ুম হোসেন লিফাত, ডা.জিহাদুল মোতালেব মার্শাল, ডা.রায়হান আমিন ফাহিম, ডা.শিবাত ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।