শীতলক্ষ্যা নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ

আপডেট : ২০ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় ৭ বছর বয়সী শিশু হাসানের মরদেহ উদ্ধার করেছে সদর নৌ থানা পুলিশ। শনিবার (২০ জুন) বিকেলে বন্দর থানার রূপালী ভূমি অফিসসংলগ্ন শীতলক্ষ্যা নদীর উত্তর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত হাসান বন্দর থানার রূপালী ১ নম্বর গলি এলাকার বাসিন্দা শহীদুল্লাহ মিয়ার ছেলে। তার পরিবার দীর্ঘদিন ধরে ওই এলাকার নুরজাফর মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।

পরিবারের সদস্যদের ধারণা, শনিবার দুপুর দেড়টা থেকে পৌনে ৩টার মধ্যে কোনো এক সময়ে হাসান শীতলক্ষ্যা নদীতে পড়ে যায়।

সদর নৌ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, বিকেলে নদীতে একটি মরদেহ ভাসতে দেখার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত