বিটিভিতে গিয়াস উদ্দিন সেলিম

আপডেট : ২২ জুন ২০২৬, ১২:৪৮ এএম

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে নিয়মিত প্রচার হচ্ছে ঢাকায় বসবাসরত চট্টগ্রামের গুণী মানুষদের নিয়ে সাক্ষাৎকারভিত্তিক জীবনীমূলক অনুষ্ঠান ‘ঢাকায় থাকি’। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। আর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন। অনুষ্ঠানে আজকের অতিথি চট্টগ্রামের মানুষ চলচ্চিত্র পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। নেছার উদ্দিনের প্রযোজনায় ‘ঢাকায় থাকি’ অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ সোমবার রাত ৯টা ২৫ মিনিটে। এই অনুষ্ঠান সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘অনুষ্ঠানটি মূলত নিজেদের সম্পর্কে জানানোর অনুষ্ঠান। আর অতিথিরা অকপটেই জানাচ্ছেন নিজেদের কথা। যা উপভোগ করছেন দর্শক।’ গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘নিজের জীবনের অনেক কথাই বললাম এই অনুষ্ঠানে। যেসব কথা সাধারণত এমনিতে বলা হয় না। আশা করি যারা অনুষ্ঠানটি দেখবেন, তাদের ভালো লাগবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত