কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪৯ কোটি ৬০ লাখ ৫৬৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৭৬ লাখ ৫৫ হাজার ৫৫ টাকা। এতে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৪২ হাজার ৫৬৮ টাকা।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নাঙ্গলকোট পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান।
বাজেট ঘোষণা শেষে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা হারুনূর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম, পৌরসভা উন্নয়ন কমিটির সদস্য ডা. বাহার, মেসবাহ উদ্দিন মজুমদার, জাহাঙ্গীর আলম ও আনোয়ার হোসেন মুকুল।
অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জোবায়দা ইয়াসমিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে টিএলসিসি (টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি) সভা অনুষ্ঠিত হয়।
পৌর প্রশাসক মো. আবু রায়হান বলেন, চলতি অর্থবছরে পৌরবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা, যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পৌর পার্ক নির্মাণ এবং শতভাগ সড়ক আলোকায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে নাঙ্গলকোট পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।
পিকআপ ভ্যান উল্টে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ