দাউদকান্দিতে ইয়াবাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৬ 

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৪:৪১ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে মাদক, অস্ত্র ও ডাকাতি মামলাসহ বিভিন্ন অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৪ জুন) রাতে উপজেলার দাউদকান্দি টোলপ্লাজা, দাউদকান্দি বাজার ও গৌরীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ একজন এবং অস্ত্র মামলা, পরোয়ানাভুক্ত ও ডাকাতির সন্দেহে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা মো. ইদ্রিস হাওলাদার (৪৫)। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া অস্ত্র মামলা ও পরোয়ানাভুক্ত আসামি মিজানুর রহমান (৩২), মো. মামুন (৩৪), মুর্শিদ মিয়া ওরফে মোরশেদ (৪০), মো. জাহিদ (২৪) এবং ডাকাতির সন্দেহে কামরুল হাসানকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. বারী জানান, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত