কবিতা

আমার নিয়তি

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৮:২৫ পিএম

অন্ধকারে হঠাৎ ধবল জ্যোৎস্না ফুটে ওঠে
বোম্বেটে কজন আদমসন্তান প্রতিযোগিতায় নেমে পড়ে 
স্ফটিক স্বচ্ছ কাচের বয়ামে কারও কারও আত্মা আজ বন্দি
আত্মার পৃথিবী ছোট হয়ে আসছে—এসেছে

অবিমৃশ্যকারিতায় ভেষজ তেল ঘি ঢালতে ঢালতে
বুমেরাং হয়ে ফিরে এসেছে চৌকোনো দুঃখের বাসর
আনন্দের বিপরীতে কাঁটার আঘাত

ফকফকে জ্যোৎস্না গায়ে মেখে দাঁত বের করে হাসছেন তারা
বুমেরাংয়ের কঠিন চপেটাঘাত—
শরমের মাথা খেয়ে বসে আছে তারা
এখনো কত সময় বাকি কে জানে তা
আমি বন্দি কাচের বয়ামে—এই আমার নিয়তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত