স্টার সিনেপ্লেক্সে নতুন ‘সুপারগার্ল’

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:২৫ এএম

আন্তর্জাতিক মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল ডিসি ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সুপারগার্ল’। ১৯৮৪ সালের প্রথম ‘সুপারগার্ল’ সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হলেও, দীর্ঘ ৪২ বছর পর ক্রেইগ গিলেস্পির পরিচালনায় নতুনরূপে পর্দায় আসছে এই নারী সুপারহিরো।

এবারের সিনেমায় সুপারগার্ল বা ‘কারা জোর-এল’ চরিত্রে অভিনয় করেছেন ‘হাউজ অব দ্য ড্রাগন’ খ্যাত অভিনেত্রী মিলি অ্যালকক। ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টনের প্রতিকূল পরিবেশে বড় হওয়া এই নতুন সুপারগার্লের চরিত্রটি আগের চেয়ে অনেক বেশি কঠোর ও বাস্তববাদী। গল্পে নিজের প্রিয় কুকুর ক্রিপ্টোকে নিয়ে মহাকাশ ভ্রমণের সময় রুথি নামের এক কিশোরীর সঙ্গে পরিচয় হয় কারার। এরপর রুথির পরিবারকে হত্যাকারী দস্যুর বিরুদ্ধে তারা এক বিপজ্জনক অভিযানে নামে। এ ছাড়া এই সিনেমায় ‘লোবো’ চরিত্রে জেসন মোমোয়ার লাইভ-অ্যাকশন অভিষেক ঘটছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত