পশ্চিমের ধারণা ভুল প্রমাণ করেছে ভারতীয় সিনেমা

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:২৬ এএম

আন্তর্জাতিক বিজ্ঞাপনী উৎসব ‘কান লায়ন্স কনফারেন্স’-এ হাজির হয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে তাকে বলা হয়েছিল ভাষার সীমাবদ্ধতার কারণে ভারতীয় সিনেমা কখনোই হলিউডের মতো বৈশি^ক হতে পারবে না। তবে ‘দঙ্গল’ বা ‘আরআরআর’-এর মতো সিনেমার বিশ^জয় সেই পুরনো ধারণা ভুল প্রমাণ করেছে।

২০১৫ সালে ‘কোয়ান্টিকো’ দিয়ে হলিউডে যাত্রা করা প্রিয়াঙ্কা ‘সিটাডেল’ ও ‘দ্য ব্লাফ’-এর মতো কাজের মাধ্যমে সেখানে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। দীর্ঘ প্রায় এক দশক পর এই অভিনেত্রী আবারও ফিরছেন ভারতীয় সিনেমায়। ২০২৭ সালে মুক্তিপ্রত্যাশিত এস এস রাজামৌলির বিগ বাজেটের সায়েন্স ফিকশন মহাকাব্য ‘বারাণসী’তে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। এই আলোচিত সিনেমায় প্রিয়াঙ্কার সঙ্গে আরও থাকছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। হিন্দুস্তান টাইমস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত