কলকাতার নন্দনে জীবনের ‘সম্পর্ক’

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:২৬ এএম

ভারতের কলকাতায় অনুষ্ঠিতব্য ‘নবম সাউথ এশিয়ান শর্টফিল্ম ফেস্টিভ্যাল’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে জীবন শাহাদাতের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সম্পর্ক’। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার আয়োজনে আগামী ৬ থেকে ১২ জুলাই ঐতিহ্যবাহী নন্দন প্রেক্ষাগৃহে উৎসবটি অনুষ্ঠিত হবে।

প্রয়াত কবি ও নির্মাতা তারেক মাহমুদের কবিতা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি ইতিমধ্যে অফিশিয়াল সিলেকশন পেয়েছে। এতে বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সুদীপ মুখার্জি। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন জীবন শাহাদাত ও তামান্না তাশফিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত