বলিউড নির্মাতা রোহিত শেঠিকে আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এবার তার কাছে ২০ কোটি টাকা চাঁদা দাবি করে একটি অডিও বার্তা পাঠানো হয়েছে। সেই বার্তায় স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, নির্ধারিত অর্থ পরিশোধ না করলে এবার সরাসরি তাকেই টার্গেট করা হবে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৯০ সেকেন্ডের ওই অডিও ক্লিপে দাবি করা হয়, কয়েক মাস আগে রোহিত শেঠির জুহুর বাড়ির বাইরে যে গুলির ঘটনা ঘটেছিল, সেটি ছিল কেবল সতর্কবার্তা। এবার টাকা না দিলে হামলার লক্ষ্য হবেন নির্মাতা নিজেই। অডিও বার্তাটি পাওয়ার পর রোহিত শেঠির কর্মীরা তাৎক্ষণিকভাবে সেটি মুম্বাই পুলিশের কাছে জমা দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
তদন্তকারীদের প্রাথমিক ধারণা, অডিওতে শোনা কণ্ঠটি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ সহযোগী ও পলাতক অভিযুক্ত শুভম লোনকরের হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে অডিও ক্লিপটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল হাতে পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুভম লোনকরের নাম এর আগেও একাধিক আলোচিত মামলায় উঠে এসেছে। ২০২৪ সালে রাজনীতিক বাবা সিদ্দিকী হত্যাকাণ্ড এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রোহিত শেঠির জুহুর বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনাতেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মোটরসাইকেলে এসে রোহিত শেঠির বাড়ির বাইরে গুলি চালায় এক হামলাকারী। পরে ওই হামলার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং। তদন্তে দীপক শর্মাকে মূল শুটার হিসেবে শনাক্ত করা হয় এবং পরে উত্তর প্রদেশের আগ্রা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর এপ্রিল মাসে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এ ঘটনায় ১ হাজার ৬২৪ পৃষ্ঠার চার্জশিট আদালতে দাখিল করে। চার্জশিটে মোট ১৫ জনের নাম উল্লেখ করা হয়। তাদের মধ্যে প্রবীণ লোনকর ও আরজু বিষ্ণোইকে পলাতক অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিন মামলায় জামিন পেলেন সাবেক এমপি মমতাজ
মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
তিস্তা প্রকল্প নিয়ে ভারতকে কড়া জবাব দিল চীন
ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি