ভ্ক্তদের ভালোবাসা ও উপহারে কেঁদে ফেললেন আলিয়া

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৪:৪৮ পিএম

মুক্তির অপেক্ষায় থাকা বলিউড সিনেমা ‘আলফা’র প্রচারণায় ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী আলিয়া ভাটের। যশ রাজ ফিল্মসের এই স্পাই-ড্রামা ছবির জন্য দেশের বিভিন্ন শহরে ঘুরছেন পুরো টিম।। ভক্তদের সঙ্গে কথা বলার পাশাপাশি সুযোগ পেলে আড্ডা দিচ্ছেন তারা। প্রচারণার অংশ নিতে আলিয়া গিয়েছিলেন জয়পুরে। আর সেখানেই ঘটল এক মন ভালো করে দেওয়া ঘটনা। 

আলিয়ার গাড়ির চারপাশে ভিড় জমান ভক্তরা। তারা নিজেদের ব্র্যান্ডের হাতে তৈরি একজোড়া সুন্দর চুড়ি উপহার দেন আলিয়াকে। এই চুড়ি দুটি তৈরি করা হয়েছিল আলিয়ার বিখ্যাত দুই চরিত্র 'রাজি' ছবির সেহমত এবং 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'র গাঙ্গুবাইয়ের অনুপ্রেরণায়। এই উপহার দেখে আলিয়া রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন। 

বারবার ধন্যবাদ জানাতে থাকেন আর বলেন, ‘কী মিষ্টি!’ ফ্যানরা আলিয়ার মেয়ে রাহা কাপুরের জন্যও উপহার এনেছিলেন। আলিয়া তাদের অটোগ্রাফ দেন। ফ্যানরা যখন জানান যে তাদের পরের চুড়ির সেটটি 'আলফা' ছবিতে আলিয়ার চরিত্র 'সীতা'-র অনুপ্রেরণায় তৈরি হবে, তখন অভিনেত্রীর মুখে চওড়া হাসি ফুটে ওঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত