চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২০২৬

পরাজয়ে ক্ষিপ্ত, অশ্রাব্য গালাগাল ‘ফায়ার’কন্যা পলির

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হওয়ার খবরে ক্ষিপ্ত হয়ে ওঠেন ফায়ার’খ্যাত বিতর্কিত চিত্রনায়িকা রিয়ানা পারভিন পলি। এমনকি এফডিসিতে তুমুল চিৎকার চেঁচামেচি শুরু করেন। শুধু তাই নয়, অশ্লীল ভাষায় গালাগালও শোনা যায় তার কণ্ঠে। এসময় অনেক সহকর্মী তাকে থামার অণুরোধ করলেও কর্ণপাত করেন না পলি। পলির এমন আচরণে বিষ্ময় প্রকাশ করেন অনেকে। 

ফল ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং ভোট প্রক্রিয়ায় আর্থিক প্রভাবের অভিযোগ তোলেন ‘ফায়ার নায়িকা’। একই সঙ্গে তিনি আল্লাহর কাছে বিচার প্রার্থনা করেছেন বলে জানান। ফেসবুক পোস্টে পলি লিখেছেন, তার ঘনিষ্ঠ কিছু মানুষও নাকি টাকার বিনিময়ে ভোট বিক্রি করেছেন। এ ঘটনায় তিনি গভীর হতাশা প্রকাশ করেন এবং আল্লাহর কাছে ন্যায়বিচার কামনা করেন। তার ভাষায়, যারা অর্থের বিনিময়ে ভোট বিক্রি করেছেন, তাদের বিচার আল্লাহই করবেন। 

এর আগে আরেকটি পোস্টে তিনি অভিনেত্রী রোজিনাকে উল্লেখ করে দাবি করেন, শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থে নয়, বরং এখানে এক শ্রেণির মানুষ অর্থের প্রভাবের কারণে সিদ্ধান্ত প্রভাবিত করেন। তার মতে, নির্বাচনী পরিবেশে নৈতিকতা ও শুদ্ধতা নিয়ে প্রশ্ন রয়েছে। 

আরেকটি পোস্টে পলি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, যারা তাকে সমর্থন করেছেন তাদের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তবে যারা তাকে ভোট দেননি, তাদের নিয়েও মন্তব্য করেন তিনি, যা নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত