ফের বিতর্কে জড়ালেন ভারতীয় সঞ্চালক সময় রায়না। তার জনপ্রিয় শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর একটি পর্বে NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে করা একটি মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সেই মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েছেন সময়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে সময় রায়নাকে NEET পেপার ফাঁস প্রসঙ্গে কৌতুক করতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এত পড়াশোনা করা ছাত্রছাত্রীদের জন্য প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে নিজের স্বভাবসিদ্ধ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বিষয়টি নিয়েও রসিকতা করেন তিনি। তাঁর এই মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
এরপরই মহারাষ্ট্রের রাজনৈতিক ব্যক্তিত্ব অভিজিৎ দীপকের তরফে তার বক্তব্যের কড়া সমালোচনা করা হয়। তাদের অভিযোগ, লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ যেখানে খাদের ধারে, সেখানে এমন একটি গুরুতর বিষয় নিয়ে কেমিডি করা উচিত হয়নি। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও নানা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। একাংশ সময়ের কৌতুককে সমর্থন করলেও, অন্য অংশের দাবি এমন স্পর্শকাতর বিষয় নিয়ে মজা করা ঠিক নয়।
বিতর্কের মাঝেই সময় নিজের বক্তব্য স্পষ্ট করেন। তিনি জানান, তার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, বরং সমাজের বাস্তব পরিস্থিতিকে ব্যঙ্গের মাধ্যমে তুলে ধরা। স্ট্যান্ড-আপ কমেডির ভাষা অনেক সময় কঠিন বাস্তবকে অন্যভাবে সামনে আনে বলেও মত তার।
উল্লেখ্য, চলতি বছরে NEET-UG পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। অভিযোগের জেরে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল এবং বিষয়টি নিয়ে বহু ছাত্রছাত্রী ও অভিভাবকের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।অন্যদিকে, নানা বিতর্ক সত্ত্বেও ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর জনপ্রিয়তা এখনও বজায় রয়েছে। সম্প্রতি শোয়ের দ্বিতীয় সিজন নিয়েও জোর চর্চা শুরু হয়েছে এবং সমায় রায়নার অনুরাগীরা নতুন পর্বের অপেক্ষায় রয়েছেন।
সোনাগাজীতে যুবকের মরদেহ উদ্ধার
বিএসবিআরএর সভাপতি মোহসিন, সিনিয়র সহসভাপতি সেলিম
ব্যাংকের টাকা ছিনতাইয়ের মূলহোতা ‘বটলা সেলিম’ গ্রেপ্তার
স্মার্ট চশমায় সাবস্ক্রিপশন চালু করল মেটা