ইন্টারনেটের নতুন যুগ ওয়াইফাই ৮

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৬ এএম

তারহীন ইন্টারনেট প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করতে আসছে ওয়াইফাই ৮। বর্তমানে উন্নয়নাধীন এই প্রযুক্তির লক্ষ্য শুধু ইন্টারনেটের গতি বাড়ানো নয়, বরং আরও স্থিতিশীল, নির্ভরযোগ্য ও বুদ্ধিমান নেটওয়ার্ক নিশ্চিত করা। প্রযুক্তিবিদদের মতে, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ডিভাইস এবং রিয়েল-টাইম সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি।

ওয়াইফাই ৮ বা  IEEE 802.11bn  ধারণার ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে।Ultra High Reliability (UHR)  এতে মাল্টি-অ্যাকসেস পয়েন্ট সমন্বয়, ডাইনামিক সাব-চ্যানেল অপারেশন, উন্নত দীর্ঘ-পাল্লার সংযোগ (ELR), আলট্রা-লো ল্যাটেন্সি এবং

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নেটওয়ার্ক অপটিমাইজেশনের মতো প্রযুক্তি যুক্ত থাকবে। ফলে একই নেটওয়ার্কে অনেক ডিভাইস সংযুক্ত থাকলেও সংযোগের স্থিতিশীলতা বজায় থাকবে।

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যসেবায় টেলিমেডিসিন ও দূরবর্তী অস্ত্রোপচার, স্মার্ট কারখানায় রোবট ও আইওটি ডিভাইস পরিচালনা, ক্লাউড গেমিং, অগমেন্টেড রিয়েলিটি (AR) এবং ভার্চুয়াল রিয়েলিটি (ঠজ) সেবায় ওয়াইফাই ৮ উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।

বর্তমানে প্রযুক্তিটি উন্নয়ন পর্যায়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, ২০২৮ সালে এর চূড়ান্ত মান অনুমোদন পেতে পারে। এরপর ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে ওয়াইফাই ৮ সমর্থিত রাউটার ও অন্যান্য ডিভাইস বাজারে আসতে শুরু করবে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের স্মার্ট ও সংযুক্ত বিশ্বের জন্য ওয়াইফাই ৮ হবে একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত