পোষা পাখি নিয়ে তর্ক, ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০১:৫৬ পিএম

লক্ষ্মীপুরের সদরে পোষা পাখি মারা যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আল-আমিন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সদর‎ উপজেলার দিলশাদপুর গ্রামে বুধবার (৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন (১৪) ওই গ্রামের জাফর আহমেদের ছেলে। অভিযুক্ত হলো নিহতের ছোট ভাই বাবু (১০)।

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, ছোট ভাই বাবুর একটি পোষা পাখি ছিল। বুধবার সকালে পাখিটি একটি বিড়াল মেরে ফেললে বাবু সারাদিন কান্নাকাটি করে। এ নিয়ে বড় ভাই আল-আমিন তাকে কান্না থামাতে বললে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাবু ঘর থেকে একটি ছুরি এনে আল-আমিনের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা আল-আমিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত