যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফ খেলার খবর নিশ্চিত করেছেন ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেইন। আমেরিকার প্রেসিডেন্টের সাথে গলফ খেলার এই অভিজ্ঞতাকে তিনি "অবাস্তব" বলে বর্ণনা করেছেন এবং একই সাথে ট্রাম্পের গলফ খেলার দক্ষতারও বেশ প্রশংসা করেছেন।
বিশ্বকাপে নরওয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগের দিন মায়ামিতে সাংবাদিকদের সাথে আলাপকালে হ্যারি কেইন এই তথ্য জানান। তিনি জানান, প্রায় ১৮ মাস আগে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের আমন্ত্রণে এই গলফ খেলার আসর বসেছিল।
মেক্সিকের বিপক্ষে ইংল্যান্ডের ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয়ের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইনের ভূয়সী প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেন, 'ইংল্যান্ডের হ্যারি কেইন একজন দারুণ খেলোয়াড়!!!' পরের দিনই ট্রাম্প সাংবাদিকদের কাছে প্রকাশ করেন যে, তিনি এবং কেইন একসাথে গলফ খেলেছেন। ট্রাম্প বলেন, "আমি মনে করি কেইন একজন দুর্দান্ত খেলোয়াড়। আমি তার সাথে গলফ খেলেছি এবং তাকে আমার বেশ পছন্দ। সে গলফটাও বেশ ভালো খেলে। সে সত্যিই অসাধারণ।"
ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতে কেইন তার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, "সত্যি বলতে, আমি বেশ ভালোই খেলেছিলাম। আমি যখন পাম বিচে ছিলাম, তখন তিনি আমাকে খেলার আমন্ত্রণ জানান। তো স্বাভাবিকভাবেই, যখন দেশের প্রেসিডেন্ট আপনাকে কোথাও আমন্ত্রণ জানান, আপনি না করতে পারেন না।"
প্রেসিডেন্টের গলফ খেলার প্রশংসা করে কেইন আরও যোগ করেন, 'তার সাথে দেখা করা এবং গলফ খেলাটা ছিল এক অদ্ভুত ও অবাস্তব অভিজ্ঞতা। সত্যি বলতে, তার গলফ খেলা বেশ ভালো। আমি আশা করি আমি যখন তার বয়সে পৌঁছাব, তখন যেন তার মতো ভালো গলফ খেলতে পারি। এটি একটি অনন্য অভিজ্ঞতা ছিল এবং তিনি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ।'
রয়টার্স অবলম্বনে
'বিশ্ব চ্যাম্পিয়ন বলে আর্জেন্টিনার ওপর ঈর্ষা আরও বেড়েছে', স্কালোনি