নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৭:৩৩ এএম

মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মের নতুন ও উন্নত সংস্করণ ‘ব্যাংক এশিয়া জেন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এর মাধ্যমে ব্যাংকটি ডিজিটাল ট্রান্সফরমেশনের যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করল।

গত ৮ জুলাই ব্যাংক এশিয়া টাওয়ারে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যদের নিয়ে ব্যাংকিং প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন। গতকাল শনিবার ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূলত ‘ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপ’ নামে পরিচিত প্ল্যাটফর্মটিকে নতুন আঙ্গিকে অত্যাধুনিক ফিচার সংযোজনের মাধ্যমে ‘ব্যাংক এশিয়া জেন’ নামে পুনঃব্র্যান্ডিং করা হয়েছে। গ্রাহকদের আরও দ্রুত, সহজ, নিরাপদ এবং নির্বিঘ্ন ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।

দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমকে আরও সহজ ও নিরাপদ করতে ব্যাংক এশিয়া জেন-এ যুক্ত করা হয়েছে উন্নত ব্যবহারবান্ধব ডিজাইন, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সহজেই হিসাব পরিচালনা, এফডিআর ও ডিপিএস হিসাব খোলা, তহবিল স্থানান্তর, ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, কিউআর পেমেন্ট, কার্ড-সংক্রান্তসেবা গ্রহণসহ বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম একটি প্ল্যাটফর্ম থেকেই সম্পন্ন করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত