বাঁশখালীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৬:২৪ পিএম

চট্টগ্রা‌মের বাঁশখালীর ইউ‌নিয়‌নের ৪নং ওয়া‌র্ডের​ কাহারঘোনায় খেলার ছলে বিলের পানিতে ডুবে আব্দুস সোবহান নামে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) বিকেলে এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। ​নিহত শিশু আব্দুস সোবহান স্থানীয় কাহারঘোনা এলাকার  সাদ্দাম হোসেনের পুত্র।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাড়ির পাশে খেলা করার সময় সবার অগোচরে পাশের একটি বিলের জমে থাকা বন্যার পানিতে পড়ে তলিয়ে যায় সোবহান। পরবর্তীতে দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিলের পানি থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুর এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে পুরো কাহারঘোনা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সন্তানকে হারিয়ে স্তব্ধ ও দিশেহারা হয়ে পড়েছেন মা-বাবাসহ পরিবারের সদস্যরা।

​স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সম‌বেদনা জানান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত