ট্রাফিক সার্জেন্টকে দায়িত্ব পালনে বাধা দেওয়ায় চালক গ্রেপ্তার

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৭:৪০ এএম

ট্রাফিক আইন অমান্য করে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে ডিএমপি ট্রাফিক সবুজবাগ জোন। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. খোকন। গতকাল বুধবার দুপুরে মালিবাগ ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, গতকাল দুপুরে মালিবাগ ক্রসিং এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট। এ সময় রাস্তার মাঝে দাঁড়িয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কর্তব্যরত সার্জেন্ট বারবার সতর্ক করার পরও চালক গাড়িটি সরিয়ে নিতে অনাগ্রহ প্রকাশ করেন। এতে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে গেলে চালক ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত সার্জেন্টের সঙ্গে অশালীন আচরণের পাশাপাশি রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এ  সময় চালক পুলিশ সম্পর্কেও বিরূপ মন্তব্য করেন। তিনি জানান, এ ঘটনায় অভিযুক্ত সিএনজি চালককে গ্রেপ্তার করে গাড়িসহ রমনা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত