স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন

ব্যবস্থাপনা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৭:৪৩ এএম

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বছরে প্রায় ৩৪ হাজার কোটি টাকা অর্থনৈতিক ক্ষতির ঝুঁকিতে রয়েছে দেশ। এই বিশাল আর্থিক ও স্বাস্থ্যঝুঁকি কমাতে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘প্রকৃতি ও স্বাস্থ্য : জলবায়ু-সহনশীল জনস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা’ শীর্ষক এই সভা যৌথভাবে আয়োজন করে ইউএনওপিএস বাংলাদেশ এবং তাদের সঙ্গে সহযোগিতায় ছিল পরিবেশ অধিদপ্তর, বিমসটেক এবং সুইডেন দূতাবাস।

অনুষ্ঠানে ডিজিটাল স্বাস্থ্য খাতের ঘাটতি পূরণে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে একটি জলবায়ু-সহনশীল ‘ডিজিটাল ই-হেলথ সিস্টেম’ গড়ে তোলার কাজ চলছে।

তিনি বলেন, দুর্গম চরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কেবল মোবাইল ভ্যান নয়, ‘বোট-বেসড’ বা নৌকাভিত্তিক ভ্রাম্যমাণ হাসপাতাল ব্যবস্থা চালু করা প্রয়োজন। নদীভাঙন ও চর অঞ্চলের মানুষের স্থায়ী ভাগ্যোন্নয়নের জন্য সংসদে ‘চর উন্নয়ন ফাউন্ডেশন’ গঠনের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত