ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশ মানতে প্রস্তুত হুথিরা

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১১:৫৮ পিএম

ইয়েমেনের ওপর চলমান অবরোধ অব্যাহত থাকলে ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির যেকোনো নির্দেশ বাস্তবায়ন করতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। দেশটির হুথি বিদ্রোহী গোষ্ঠীর প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল-আতাফি এই ঘোষণা দিয়েছেন। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সাবা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মেজর জেনারেল আল-আতাফি বলেন, ‘ইয়েমেনের জনগণের ওপর চলমান অবরোধ যদি অব্যাহত থাকে, তবে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে দেওয়া যেকোনো নির্দেশনা বাস্তবায়ন করতে আমাদের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’

হুথি প্রতিরক্ষামন্ত্রী একই সঙ্গে তাদের ভাষায় ‘আক্রমণকারী দেশসমূহ’, বিশেষ করে সৌদি আরব এবং তাদের সমর্থকদের হুঁশিয়ারি দিয়ে বলেন, হুথিদের সামনে সব ধরনের বিকল্প পথ খোলা রয়েছে।

সূত্র: আলজাজিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত