পেটের গোলমাল হলে অনেকেই বুঝতে পারেন না কোন ধরনের খাবার। বাড়তি কোনো খাবার না খেয়ে শুধু স্যালাইন খান। এর ফলে শরীর দুর্বল হয়ে পড়ে। এই সমস্যায় কী করতে পারবেন জেনে নিন
এক গ্লাস পানিতে লেবুর রস, নুন এবং চিনি মিশিয়ে খেলে পেটের সমস্যা থেকে রেহাই পাবেন। এ ছাড়া হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়েও খেতে পারেন, এতেও স্বস্তি আসবে।
পেট খারাপে অ্যাপেল সাইডার ভিনেগারও পান করতে পারেন। এক গ্লাস গরম পানিতে কয়েক চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে খাওয়ার আগে পান করুন। আরাম পাবেন।
ডায়রিয়া এবং বমির কারণে শরীরে পটাসিয়ামের অভাব দেখা দেয়। এ সময় পাকা কলা খেলে শরীরে পটাসিয়ামের মাত্রা বজায় থাকবে, ফলে হারানো এনার্জি ফিরে আসবে। চাইলে কলার শেকও তৈরি করে খেতে পারেন। এতে এক চিমটি দারুচিনি মিশিয়ে খান। এ ছাড়া শুধু পাকা কলাও খেতে পারেন।
রসুনে আছে অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যই। যা ডায়রিয়া এবং পেটে ব্যথা থেকে মুক্তি দেয়। রসুনের একটি কোয়া মুখে নিয়ে এক গ্লাস হালকা গরম পানি দিয়ে গিলে নিন। এ ছাড়াও পানিতে রসুনের কয়েকটি কোয়া দিয়ে ফোটান। তারপর সারা দিন এটি পান করুন। সমস্যা কমবে।
পেট খারাপের সময় জিরা অস্বস্তি ও পেটের প্রদাহ কমায়। এক কাপ পানিতে এক চা চামচ জিরা ফুটিয়ে নিন। এই পানীয়তে এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে পান করুন।