চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৭ জুলাই) সন্ধায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানায় মিরসরাই থানা পুলিশ।
আটককৃত মাদক কারবারির নাম সিংমাতাইন চাকমা (৩৭)। সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং হরিখোলা এলাকার পাইংপওং চাকমার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধায় চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালানো হয়। এসময় পুলিশ দেখে কৌশলে বাস থেকে পালানোর চেষ্টা করলে যাত্রীবেসে থাকা এক যাত্রীকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাসী চালিয়ে ৩ হাজার ইয়াবা জব্দ করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ইয়াবাগুলো বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে বাসে তল্লাসী করে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।