মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ২০২৬ সালের মে ও জুন মাসের এমপিওর (আর্থিক অনুদান) সরকারি অংশের চেক ছাড় করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মে ও জুন মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের চারটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক লিমিটেড ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
অধিদপ্তরের ১৯ জুলাইয়ের স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-১৪৫ এবং ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-১৪৬ অনুযায়ী চেক হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এতে আরও বলা হয়েছে, শিক্ষকরা ১৯ জুলাইয়ের পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে মে ও জুন মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোতাহার